মোবাইল দিয়ে HTML, CSS শিখুন
আপনাদের মধ্যে অনেকই আছেন, যারা HTML শিখতে আগ্রহী। কিন্তু ভালো কোনো কম্পিউটার বা ল্যাপটপ না থাকায় HTML শিখতে পারছেন না।আজ পোস্টে আমি আপনাদের সমস্যা সমাধান নিয়ে এসেছি।
আজকের পোস্টে আমি আপনাদের সাথে Acode ও Visual Code নামক দুইটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেবো, এই অ্যাপগুলো দিয়ে খুব সহজে মোবাইলে HTML কোড লিখে তা রান করা যায়।
Acode:
এই অ্যাপটি ৯ নভেম্বর, ২০১৯ সালে প্লে স্টোরে আসে। এই অ্যাপটি দিয়ে আপনি যেকোনো প্রোগ্রামিং ভাষা লিখতে পারবেন এবং এডিট করতে পারবেন। (যেমন : HTML, CSS, php, JavaScript, xml, json, rst, text, etc.). এই অ্যাপটি প্লে স্টোর থেকে 100K+ ডাউনলোড করা হয়েছে।
Visual Code:
এই অ্যাপটি ২৬ এপ্রিল, ২০২০ সালে প্লে স্টোরে আসে। এই অ্যাপটি দিয়ে আপনি HTML, CSS, php, JavaScript প্রোগ্রামিং ভাষা লিখতে পারবেন এবং এডিট করতে পারবেন। এই অ্যাপটি প্লে স্টোর থেকে 100K+ ডাউনলোড করা হয়েছে।