Table of Content

২১ জুলাই ২০২২ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তির (২য় মেধা তালিকা) ফলাফল প্রকাশ হবে


 ২১ জুলাই ২০২২ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তির (২য় মেধা তালিকা) ফলাফল প্রকাশ হবে।

শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, ২য় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা ২১ জুলাই ২০২২ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nuathnroll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে। 


উল্লেখ্য যে, ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ জুলাই ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। 


২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চুড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে।


 বি: দ্র: সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Post a Comment

Please chat with our team Admin will reply in a few minutes
Hello, Is there anything we can help you with? ...
Asadot Zaman chat...